728x90 AdSpace

Latest News

Sunday, 26 June 2022

স্ত্রীর ফোন করা নিয়ে সন্দেহ, রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করল স্বামী, আলোড়ন ভাতারে


ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: স্ত্রী সারাদিন ফোনে কারুর সঙ্গে কথা বলে। নাম জানতে চাইলে বলে না। এই রাগে সন্দেহের বশে স্ত্রীর মাথায় লোহার রড দিয়ে একাধিকবার আঘাত করে রক্তাক্ত করল স্বামী। ঘটনার পর স্বামীও বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিদ্যুতের তারে হাত দিয়ে আত্মহত্যার চেষ্টা করল। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ভাতার থানার ছাতনি গ্রামে। 

রক্তাক্ত গুরুতর জখম ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে ভাতার হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে ভাতারের বড়বেলুন গ্রামের একটি বিদ্যুতের ট্রান্সফরমারের পাশ থেকে অভিযুক্ত যুবক স্বামী কে উদ্ধার করে তাকেও বর্ধমান পাঠানো হয়েছে। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়েছে গ্রামে।

জানা গেছে, ছাতনি গ্রামের বাসিন্দা জয়দেব খাঁ নামে ওই যুবক পেশায় রঙের মিস্ত্রি। জয়দেব এবং তাঁর স্ত্রী রিঙ্কুর এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। রবিবার জয়দেবের সঙ্গে তাঁর স্ত্রী রিঙ্কুর ঝগড়া শুরু হয়। প্রতিবেশীদের দাবি, অশান্তি চলাকালীন জয়দেব রিঙ্কুর মাথায় লোহার রড দিয়ে বার বার আঘাত করে বাড়ি থেকে পালিয়ে যান। জয়দেবের পরিবারের লোকজনই রিঙ্কুকে ভাতার হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক রিঙ্ক কে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, জয়দেব চিকিৎসার পর অনেকটা সুস্থ। তবে রিঙ্কুর অবস্থা এখনও আশঙ্কাজনক। জয়দেব জানিয়েছে, স্ত্রী খালি ফোনে অন্য জনের সঙ্গে কথা বলত। কার সঙ্গে কথা বলত তা অনেক বার জিজ্ঞাসা করলেও বলত না। ফোন নম্বরও মুছে দিত। তাই ঝগড়ার সময় রাগের মাথায় ওকে মেরেছি।
স্ত্রীর ফোন করা নিয়ে সন্দেহ, রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করল স্বামী, আলোড়ন ভাতারে
  • Title : স্ত্রীর ফোন করা নিয়ে সন্দেহ, রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করল স্বামী, আলোড়ন ভাতারে
  • Posted by :
  • Date : June 26, 2022
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top