এরপর পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে দেহটি উদ্ধার করে মেমারি হাসপাতাল ও পরে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। দেহটি দেখে মেমারি থানার চিকিৎসকের প্রাথমিক অনুমান ২-৩দিন আগেই মারা গিয়েছেন এই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলাও দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না এলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে পরিস্কার করে কিছু বলা সম্ভব হবেনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ কর হয়েছে। জানা গেছে, উনি অকৃতদার ছিলেন। ওনার বোন এসে ময়নাতদন্তের পরে দেহটি নিয়ে কাটোয়ার কামালের নিজের বাড়িতে নিয়ে গিয়েছে। সেখানেই সৎকার করা হবে। মেমারির যে বাড়িতে প্রণয় ঘোষাল ভাড়া ছিলেন সেই বাড়িতে তালা বন্ধ করে দিয়েছে পুলিশ। মৃত ব্যক্তির আত্মীয়রা ঘরের জিনিসপত্র নিতে এলে তাদের হাতেই চাবি তুলে দেবে পুলিশ।

0 comments:
Post a Comment